Logo
Logo
×

Advertisement

খেলা

মোসাদ্দেককে ‘স্যার’ সম্বোধন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ০৫:৩৯ এএম

মোসাদ্দেককে ‘স্যার’ সম্বোধন

Advertisement

ক্রিকেটে ‘স্যার’ শব্দটির বহুল প্রচলন রয়েছে। ব্যাট-বলের খেলায় যারা অনন্য কীর্তি গড়েন তারাই ‘স্যার’ উপাধি পান। এবার বাংলাদেশের প্রথম ওয়ানডে টুর্নামেন্ট জয়ের নায়ক মোসাদ্দেক হোসেনকে ‘স্যার’ সম্বোধন করলেন সতীর্থ রুবেল হোসেন।

ত্রিদেশীয় সিরিজের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ছিল ২১০।  মোসাদ্দেকের ২৪ বলে ৫ চার ২ ছক্কায় অপরাজিত ৫২ রানের ঝড়ো ইনিংসে তা সহজে টপকে যান টাইগাররা। ৫ উইকেটের দুর্দান্ত জয়ে প্রথমবারের মতো তিনজাতি কিংবা বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জেতার ইতিহাস গড়েন তারা।

এরপরই সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মোসাদ্দেকের সঙ্গে ছবি পোস্ট করে রুবেল লেখেন, ফাইনাল ম্যাচের নায়ক স্যার মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেকের জন্য এ ‘স্যার’ উপাধি কিন্তু কম নয়। অগ্রজের কাছ থেকে এমন উপাধি পেয়ে সম্মানিত বোধ করতেই পারেন তিনি।

Advertisement

স্যার

Advertisement

আরও পড়ুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী

দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী

মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

১৫ বছরের ক্রিকেটার পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

১৫ বছরের ক্রিকেটার পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম