Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে ফখর জামান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ১২:৩২ পিএম

বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে ফখর জামান

ফখর জামান। ফাইল ছবি

Advertisement

বিশ্ব ক্রিকেটের যে কজন উদীয়মান ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে আলোচনা হচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে পাকিস্তানের ফখর জামান। ম্যাচ উইনার এই ওপেনারের ব্যাটে একাধিক ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান। এমনকি বড় আসরেও তার ব্যাট হাসে।

এই তরুণ ক্রিকেটারের সামনে বড় রেকর্ডের হাতছানি। বলা চলে, সবাইকে ছাড়িয়ে যাওয়ার মাহেন্দ্রক্ষণে অপেক্ষার প্রহর গুনছেন পাকিস্তানের এ ওপেনার।

তবে ক্রিকেটবোদ্ধারা বলছেন রেকর্ডটা মামুলি নয়। এ জন্য ফখর জামানকে ধারাবাহিক পারফর্ম করতে হবে। আগামী চার ম্যাচে খেলতে হবে বড় ইনিংস। এই চারটি ম্যাচে তিনি যদি ৩৫৮ রান করতে পারেন, তা হলে ক্রিকেটের দ্রুততম সময়ে ওয়ানডেতে দুই হাজার রানের রেকর্ডটি বগলদাবা করে নেবেন ফখর।

এ রেকর্ডটা এখন হাশিম আমলার। আমলাকে পেছনে ফেলে এ রেকর্ড করা ফখরের জন্য মোটেও সহজ নয়। কারণ আগামী চারটা ম্যাচে ফখরকে সামাল দিতে হবে বিশ্বের বাঘা বাঘা সব বোলারকে। 

আজ বিশ্বকাপে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ফখররা খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে আর ৭ জুন তৃতীয় ম্যাচে পাকিস্তান খেলবে শ্রীলংকার বিপক্ষে। পাকিস্তানের চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ জুন।

ফখরের জন্য এই রেকর্ড ছোঁয়া প্রায় অসম্ভব হলেও সুসংবাদ অপেক্ষা করছে। আগামী চার ম্যাচে ফখর জামান যদি হাশিম আমলাকে যদি শীর্ষস্থানচ্যুত নাও করতে পারেন তার পরও তালিকার দ্বিতীয় স্থান থেকে পাকিস্তান কিংবদন্তি জহির আব্বাস, বাবর আজম ও ইংলিশ কিংবদন্তি কেভিন পিটারসেনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। সে ক্ষেত্রে এবারের বিশ্বকাপের প্রথম আট ম্যাচে তাকে সেই ৩৫৮ রানই করতে হবে।

ওয়ানডে ক্রিকেটে ৪০ ইনিংসে দুই হাজার রান করেছিলেন হাশিম আমলা। এটিই দ্রুততম দুই হাজার রানের রেকর্ড। আমলা ম্যাচ খেলেন ৪১টি। আমলা এক্ষেত্রে জহির আব্বাস ও পিটারসেনের রেকর্ড ভেঙেছিলেন। ৪৫ ইনিংসে এই দুই কিংবদন্তি দুই হাজার রান করেছিলেন। ঠিক ৪৫ ইনিংসে দুই হাজার রান করেন পাকিস্তান জাতীয় দলে ফখর জামানেরই সতীর্থ বাবর আজম।

ফখর জামান এ পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে ১৬৪২ রান করেছেন। চারটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১০টি হাফসেঞ্চুরি। ওয়ানডেতে দ্রুততম সময়ে হাজার রান করার বিশ্বরেকর্ডটি ফখর জামানের। মাত্র ১৮ ইনিংসে হাজার রান করেন তিনি। ১৯ ইনিংসে হাজার রান করে ঠিক তার পেছনেই রয়েছেন আরেক পাকিস্তানি ওপেনার ইমাম-উল হক।

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নাম লেখানো ফখরের এর আগেও কয়েকটি রেকর্ড রয়েছে। ইমাম-উল হককে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ৩০৪ রানের পার্টনারশিপ গড়ে বিশ্বরেকর্ড গড়েন ফখর জামান।

ইনিংসে ২১০ রান করে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারের রেকর্ড ভাঙেন ফখর। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরির ইতিহাস গড়েছেন তিনি।

Advertisement

ফখর জামান পাকিস্তান ক্রিকেট আইসিসি বিশ্বকাপ-২০১৯

Advertisement

আরও পড়ুন

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট ভারতীয় তারকা

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট ভারতীয় তারকা

ফিলিপাইনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ফিলিপাইনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম