Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি: ইমরান তাহির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ১০:১৪ এএম

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি: ইমরান তাহির

Advertisement

এবারের বিশ্বকাপের অন্যতম গেম চেঞ্জার ইমরান তাহির। বাংলাদেশ দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার বলেন, ‘আমি কখনও না বলার লোক নই। দলের প্রয়োজনে যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি আছি।’ খবর আনন্দবাজার পত্রিকার।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুর ওভারেই সাফল্য পান ইমরান তাহির। ইংলিশ তারকা ওপেনার জনি বেয়ারস্টোকে নিজের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরান। এরপর ইংল্যান্ড সেরা ব্যাটসম্যান ইয়ন মরগানকেও আউট করেন তাহির।

প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে এ লেগ স্পিনার বলেন, ‘গত এক বছর ধরে আমরা বিশ্বকাপের জন্য তৈরি হয়েছি। দুইজন বিশ্বসেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করা সত্যিই কঠিন কাজ ছিল। তবে আমি খুশি, দলের জন্য শুরুতেই একটা উইকেট এনে দিতে পেরে।’

রোববার ইংল্যান্ডের লন্ডন ওভালের কেনিংটনে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য এনে দেয়া ইমরান তাহিরকে দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমেই বোলিং করাতে পারেন আফ্রিকান অধিনায়ক।

এব্যাপারে পাকিস্তানী বংশোদ্ভূত আফ্রিকান ক্রিকেটার ইমরান তাহির বলেন, ‘অধিনায়ক আমাকে দায়িত্ব দিলে আমি না বলব না। আমি জানি না, বাংলাদেশের ম্যাচে শুরুতে বল পাব কি না। তবে আমি তৈরি। সুযোগ পেলে দলকে সাফল্য এনে দিতে প্রস্তুত আছি।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইমরান তাহির ভালো বোলিং করার পরও বাজে বাটিংয়ের কারণে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আফ্রিকানরা।

এব্যাপারে ইমরান তাহির বলেন, ‘আমরা ইংল্যান্ডের কাছে হেরেছি, আমরা ভুল থেকে শিক্ষা নিতে তৈরি। টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে তৈরি আছি।’

Advertisement

ইমরান তাহির ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা

Advertisement

আরও পড়ুন

মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

১৫ বছরের ক্রিকেটার পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

১৫ বছরের ক্রিকেটার পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’

‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম