Logo
Logo
×

Advertisement

খেলা

মাশরাফি এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক: আকাশ চোপড়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০১:১৮ এএম

মাশরাফি এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক: আকাশ চোপড়া

Advertisement

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি। 

রোববার ইংল্যান্ডের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে অসাধারণ জয় পায় বাংলাদেশ। এদিন খেলে শেষে আকাশ চোপড়া টুইটারে বলেন, এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি। তার নেতেৃত্বে এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নেমে অসাধারণ পারফর্ম করেছে। ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছে টাইগাররা। মাশরাফির কৌশলের কাছে সব পরিকল্পনা ভেস্তে যায় দক্ষিণ আফ্রিকার।

রোববার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।এদিন নির্ধারিত ৫০ ওভারে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া ৪৫ রান করেন ওপেনার মার্করাম, ৪১ রান করেন ভেন দার ডুসেন। ৩৮ রান করেন ডেভিড মিলার।

 

Advertisement

মাশরাফি ক্রিকেট বিশ্বকাপ

Advertisement

আরও পড়ুন

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

‘ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ’

‘ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ’

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম