Logo
Logo
×

Advertisement

খেলা

ছেলে মুশফিকের খেলা দেখতে লন্ডন যাচ্ছেন বাবা-মা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০১৯, ১০:৫০ পিএম

ছেলে মুশফিকের খেলা দেখতে লন্ডন যাচ্ছেন বাবা-মা

ফাইল ছবি

Advertisement

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিমের খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করতে লন্ডন যাচ্ছেন তার বাবা বগুড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবক মাহবুব হামিদ তারা ও মা রহিমা খাতুনসহ পরিবারের ৪ সদস্য।

আগামী ৩০ জুন তাদের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

শুক্রবার রাতে মাহবুব হামিদ তারা জানান, ভিসা পেতে বিলম্ব হওয়ায় তাদের যেতে দেরি হচ্ছে। গত বৃহস্পতিবার ভিসার জন্য আবেদন করেছেন। ৫ কর্মদিবস অর্থাৎ মঙ্গলবার ২৫ জুনের মধ্যে ভিসা পাবেন। এরপর ৩০ জুন লন্ডনের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন আগামী ১৭ জুলাই।

তিনি আরও জানান, তার সফরসঙ্গী হচ্ছেন স্ত্রী রহিমা খাতুন, ছোট ভাই মাহফুজুল হামিদ ও ভাতিজা নাভিদ মাহফুজ।

মাহবুব হামিদ তাদের ও বাংলাদেশ ক্রিকেট টিমের সবার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

Advertisement

মুশফিকুর রহিম বিশ্বকাপ ক্রিকেট বাবা-মা লন্ডন

Advertisement

আরও পড়ুন

উয়েফা নেশনস লিগ ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

জব্দ মোবাইল ফেরত চেয়ে সাইবার অপরাধ সংস্থাকে রিজওয়ানের চিঠি

জব্দ মোবাইল ফেরত চেয়ে সাইবার অপরাধ সংস্থাকে রিজওয়ানের চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম