Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ উপহার দিয়ে এভারেস্টের শিখরে মরগ্যান: স্ট্রাউস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ০৩:৪৩ পিএম

বিশ্বকাপ উপহার দিয়ে এভারেস্টের শিখরে মরগ্যান: স্ট্রাউস

কোচের সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। ছবি: টুইটার

Advertisement

বিশ্বকাপ ট্রফিটা ইংল্যান্ডের কাছে অধরাই ছিল। অনেক তারকা-মহাতারকাও ইংলিশদের বিশ্বকাপ জয় উপহার দিতে ব্যর্থ হন। সদ্য শেষ হওয়া আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়েছেন ইয়ন মরগ্যান। 

বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের এ অধিনায়ক প্রসঙ্গে অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, মরগ্যান এভারেস্টের শিখরে পৌঁছে গেছে। তাই এরপর ও কী করতে চায়, সেটি ওকেই ঠিক করতে হবে। দলের বাকিদের সামনেও অবশ্য এই একই প্রশ্ন; কারণ এর আগেও আমরা এ রকম জায়গায় দাঁড়িয়ে ভুল করেছি। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্ট্রাউস বলেন,  ২০০৫ সালে আমরা যখন অ্যাশেজ সিরিজ জিতে এক নম্বর দলের স্বীকৃতি পেলাম, তখন সবাই ভাবতে শুরু করলাম- আমাদের সব পাওয়া হয়ে গেছে। তার পর থেকেই আমরা হোঁচট খাওয়া  শুরু করলাম। মরগ্যানরা আশা করি এ ভুলটি করবে না। বরং এই বিশ্বকাপ জয়কে ভিত করে তার ওপর আরও বড় ইমারত গড়ার চেষ্টা করবে।

ইয়ন মরগ্যান প্রসঙ্গে ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক আরও বলেন, আমার ধারণা- এখন ও কিছু দিন নিজের জন্য বিশ্রামের সময় চাইবে। অধিনায়ক হিসেবে ও ঠিক কতটা ভালো, তা তো আর প্রমাণের অপেক্ষা রাখে না। এর পরও যদি ও একই রকমভাবে দলের ছেলেদের প্রেরণা জুগিয়ে যেতে পারে, আর তার থেকেও বড় কথা- দলের নেতৃত্ব দিতে চায়, তা হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চয়ই সেটি সানন্দে মেনে নেবে।

সূত্র: ক্রিকইনফো

Advertisement

বিশ্বকাপ ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম