Logo
Logo
×

Advertisement

খেলা

টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০১:৫৯ পিএম

টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

Advertisement

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত হলো তুমুল লড়াই। তবে শেষ হাসি হাসল ম্যানচেস্টার সিটি। টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড ট্রফি জিতল তারা।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুললো ম্যানসিটি। সব মিলিয়ে ষষ্ঠবার টুর্নামেন্টটির শিরোপা জিতলেন সিটিজেনরা।

প্রথমে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে নিষ্পত্তি হয়। এতে শিরোপা জেতেন পেপ গার্দিওলার শিষ্যরা।

রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। ১২ মিনিটে দাভিদ সিলভার ফ্লিকে বল পেয়ে নিশানাভেদ করেন তিনি। লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা।

তবে দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলে লিভারপুল। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য রাখেন অলরেডরা। ফলে সাফল্যও আসে। ৭৭ মিনিটে জোয়েল মাতিপের গোলে সমতায় ফেরেন তারা। দুর্দান্ত হেডে বল জালে পাঠান তিনি।

মূল খেলা সমতায় থাকায় ট্রাইব্রেকারে ম্যাচের মীমাংসা হয়। এতে সিটির হয়ে ঠিকানায় বল পাঠান ইলকাই গুন্দোগান, বের্নার্দো সিলভা, ফিল ফোদেন, ওলেকসান্দের জিনচেঙ্কো ও জেসুস।

লিভারপুলের পক্ষে লক্ষ্যভেদ করেন জের্দান শাকিরি, অ্যাডাম লালানা, অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও মোহাম্মদ সালাহ। তবে দ্বিতীয় শটে গোল পায়নি তারা। ফলে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয়।

Advertisement

লিভারপুল

Advertisement

আরও পড়ুন

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

বেটিং তদন্তে নতুন মোড়, রিজওয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বেটিং তদন্তে নতুন মোড়, রিজওয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম