Logo
Logo
×

Advertisement

খেলা

স্টোকসকে নাইটহুড দেয়ার দাবি তুললেন ভন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ১১:১৬ এএম

স্টোকসকে নাইটহুড দেয়ার দাবি তুললেন ভন

Advertisement

তার ব্যাটে ভর করে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে সম্মানের অ্যাশেজ সিরিজে তারই হাত ধরে সমতায় ফিরলেন ইংলিশরা। হেডিংলে টেস্টে ব্যাট-বলে জাদু দেখিয়েছেন বেন স্টোকস। এ মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেটের নায়ক তিনিই, তা এক বাক্যে বলা যায়।

স্টোকসে বিমুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করার দাবি তুললেন তিনি।

চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়ের পর টুইট করেন ভন। সেখানে বাঁহাতি উত্তরসূরির ভূয়সী প্রশংসা করেন তিনি। চতুর্থ ইনিংসের শেষ ২৫ ওভারে বুক চিতিয়ে লড়ে ম্যাচ বের করে আনেন স্টোকস। তাতে উচ্ছ্বসিত ভন। অবিলম্বে বেনকে নাইটহুড দেয়ার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে অনুরোধ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া টুইটারে ভন লিখেছেন, আমরা ভুলে যাচ্ছি- এ টেস্টের চতুর্থ ইনিংসের শেষ ২৫ ওভারে ইংল্যান্ডকে জিতিয়েছে স্টোকস। সে লড়াকু যোদ্ধা। এখন তাকে নাইটহুড উপাধি দেন বরিস।  

নিউজিল্যান্ড-জাত স্টোকস এখন ইংল্যান্ড ক্রিকেটের প্রাণভোমরা। ক্রিকেটার হিসেবে ধীরে ধীরে তার উন্নতি নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশেষজ্ঞরা। মামলা-মোকদ্দমায় জর্জরিত থাকায় অস্ট্রেলিয়ায় গেল অ্যাশেজ সিরিজ খেলতে যেতে পারেননি তিনি।

এবার সেই আক্ষেপ যেন সুদে-আসলে উসুল করে নিচ্ছেন স্টোকস। বিশ্বকাপ জেতানোর পর ইংল্যান্ডকে অ্যাশেজে লড়াইয়ে ফিরিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন তিনি।

Advertisement

স্টোকস

Advertisement

আরও পড়ুন

দুবাইয়ের তীব্র গরম সামলাতে ইবাদতের বিশেষ পরামর্শ

দুবাইয়ের তীব্র গরম সামলাতে ইবাদতের বিশেষ পরামর্শ

রোনালদোর অহংকারই তার ভাবমূর্তি নষ্ট করছে, দাবি সাবেক ফ্রান্স তারকার

রোনালদোর অহংকারই তার ভাবমূর্তি নষ্ট করছে, দাবি সাবেক ফ্রান্স তারকার

মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

মেসির শেষ ম্যাচ কখন কোথায় কিভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ কখন কোথায় কিভাবে দেখবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম