Logo
Logo
×
   

Advertisement

খেলা

ওয়াকারকে সঙ্গী পেয়ে উচ্ছ্বসিত মিসবাহ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৩ পিএম

ওয়াকারকে সঙ্গী পেয়ে উচ্ছ্বসিত মিসবাহ

Advertisement

সাবেক অধিনায়ক মিসবাহ-উল হককে জাতীয় দলের প্রধান কোচ এবং নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর বোলিং কোচ নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ওয়াকার ইউনিস। দুজনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বোর্ড।

প্রভাবশালী পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বাবর আজম-ফখর জামানদের কোচ হিসেবে তাদের বেছে নিয়েছে পাঁচ সদস্যের প্যানেল। প্যানেলে ছিলেন ইন্তিখাব আলম, বাজিদ খান, আসাদ আলি, ওয়াসিম ও জাকির খান। সবাই ভোট দিয়েছেন মিসবাহর পক্ষে। তাদের সুপারিশেই তার সঙ্গী হয়েছেন ওয়াকার।

কোচিং স্টাফে ওয়াকারকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত মিসবাহ। তিনি বলেন, আমার পাশে অভিজ্ঞ ওয়াকারকে পেয়ে আমি দারুণ খুশি। আমাদের দলে অসাধারণ কিছু তরুণ পেসার আছে। তাদের শেখানোর জন্য তার চেয়ে ভালো কেউ হতে পারেন না। এরই মধ্যে আমাদের মধ্যে আলাপ হয়েছে। আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছি।

এর আগে দুই দফায় ওয়াকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে মিসবাহর। প্রায় সাত বছর পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। এ সময়ে হেড কোচ ওয়াকারের অধীনে খেলেন টুকটুকখ্যাত ব্যাটসম্যান। এবার প্রধান কোচ হলেন মিসবাহ, তার সঙ্গীর ভূমিকায় থাকছেন ওয়াকার।

এই যুগলের প্রথম পরীক্ষা ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে। চলতি মাসে নিজ দুর্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলবেন সরফরাজরা। এ নিয়ে আরেক দফায় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে। এখন মিসবাহ-ওয়াকার জুটির হাত ধরে সমস্যা জর্জরিত দলটির কতটা পরিবর্তন আসে তাই দেখার।

Advertisement

ওয়া্কার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম