Logo
Logo
×
   

Advertisement

খেলা

ভাবী নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবরাজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৭ পিএম

ভাবী নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবরাজ

Advertisement

অবশেষে গৃহবধূ নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবরাজ সিং ও তার পরিবার। বিগ বস ১০-এর প্রতিযোগী আকাঙ্ক্ষা শর্মা চার বছর আগে স্বামী জোরাভর সিং, শাশুড়ি শবনম সিং ও দেবর যুবরাজের বিরুদ্ধে এ মামলা আনেন।

নিজের ওপর সিং পরিবার মানসিক ও অর্থনৈতিক অত্যাচার করার অভিযোগ করেন আকাঙ্ক্ষা। শুধু তাই নয়, যুবরাজের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনেন তিনি। ভাই,  জোরাভর ও মা শবনমের সঙ্গে চক্রান্ত করে তার ওপর মানসিক অত্যাচার করতেন যুবরাজও।

আকাঙ্ক্ষার অভিযোগের ভিত্তিতে মামলা গড়ায় আদালত পর্যন্ত। সেই মামলাই এবার স্বস্তি পেল যুবি পরিবার। আইনি টানাপোড়েনের পর আকাঙ্ক্ষা-জোরাভরের বিবাহবিচ্ছেদের রায় দিয়েছেন আদালত। এর পরই সিং পরিবারের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের মামলা তুলে নেন সাবেক বিগ বিস পারফরমার।

সেই সঙ্গে যুবরাজ, জোরাভরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আকাঙ্ক্ষা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আদালত আমাদের দাম্পত্য জীবনে বিবাহবিচ্ছেদের সম্মতি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আমি আমার অভিযোগ প্রত্যাহার করছি।

তিনি যোগ করেন, অভিযোগের কারণে যুবরাজ বা তার পরিবারের কোনো ধরনের সম্মানহানি হয়ে থাকলে আমি দুঃখিত। সর্বত্র এমন অভিযোগ করা  ভুল ছিল বলে স্বীকার করেছেন আকাঙ্ক্ষা। আদালতের বাইরে যুবি ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিযোগকারী।

Advertisement

যুবরাজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম