Logo
Logo
×

Advertisement

খেলা

এশিয়া কাপ র‌্যাংকিংয়ে সোনা জিতলেন রোমান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৪ পিএম

এশিয়া কাপ র‌্যাংকিংয়ে সোনা জিতলেন রোমান

Advertisement

এশিয়া কাপ র‌্যাংকিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সোনা জিতলেন বাংলাদেশের রোমান সানা।  চীনের ঝেনকি শাইকে ৭-৩ ব্যবধানে হারিয়ে এ পদক জিতেছেন তিনি।

গেল জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন সানা। এর সুবাদে স্থান করে নেন টোকিও অলিম্পিকে। তিন মাস অতিক্রান্ত হতেই ফের সাফল্য পেলেন তিনি।

শুক্রবার ফিলিপাইনের ক্লার্ক সিটিতে শাইয়ের বিপক্ষে প্রথম সেট ড্র (২৮-২৮) করেন রোমান। পরের সেট ২৯-২৬ ব্যবধানে হেরে যান তিনি। তৃতীয় সেট ২৭-২৫ পয়েন্টে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান দেশসেরা তীরন্দাজ। চতুর্থ সেট ২৮-২৫ ব্যবধানে জিতে এগিয়ে যান তিনি। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৮-২৭ ব্যবধানে জিতে বিজয়ী হন রোমান।

টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন সানা। রিকার্ভের দলগত ইভেন্টের ফাইনালেও এদিন নামবে বাংলাদেশ। সেখানেও রোমানদের প্রতিপক্ষ চীন।

Advertisement

রোমান

Advertisement

আরও পড়ুন

১৪ মিনিটে ৪ গোল, অবিশ্বাস্য কামব্যাকের রহস্য জানালেন জিদান

১৪ মিনিটে ৪ গোল, অবিশ্বাস্য কামব্যাকের রহস্য জানালেন জিদান

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিদায়ী ম্যাচে মেসি পেনাল্টি পেলে কী করবেন, জানালেন বেনিন গোলরক্ষক

বিদায়ী ম্যাচে মেসি পেনাল্টি পেলে কী করবেন, জানালেন বেনিন গোলরক্ষক

২০৮ ম্যাচ, ১২৫ গোল, ১ বিশ্বকাপ: আর্জেন্টিনায় মেসির যত ইতিহাস

২০৮ ম্যাচ, ১২৫ গোল, ১ বিশ্বকাপ: আর্জেন্টিনায় মেসির যত ইতিহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম