Logo
Logo
×

Advertisement

খেলা

শ্রীলংকান ক্রিকেটার আকিলা এক বছর নিষিদ্ধ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১১ পিএম

শ্রীলংকান ক্রিকেটার আকিলা এক বছর নিষিদ্ধ

আকিলা ধনাঞ্জয়া। ফাইল ছবি

Advertisement

শ্রীলংকান তারকা স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে বোলিং অ্যাকশনের কারণে এক বছর নিষিদ্ধ। সম্প্রতি শ্রীলংকার বোলিং আক্রমণের অন্যতম ভরসা মনে করা হচ্ছিল আকিলা ধনঞ্জয়াকে। তার স্পিনে ভালোই সাফল্য পাচ্ছিল লংকানরা। 

কিন্তু অ্যাকশন অবৈধ হওয়ায় শঙ্কা ছিল দলে। একই কারণে সাইডলাইনে ছিলেন বেশ কিছু দিন। ল্যাব টেস্টের পর জানা গেল অ্যাকশন বৈধ মাত্রার বেশি ছাড়ায় আকিলার। তাই আইসিসির নিয়মানুসারে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

এমনিতে পড়তি ফর্মের কারণে দলের সার্বিক ফলাফল স্বস্তিদায়ক নয়। তার ওপর যা কিছুটা মাথা তুলে দাঁড়ানো যাচ্ছিল তাতে ভূমিকা ছিল আকিলার। তাই এমন খবরে আরও বিপদ বাড়ল শ্রীলংকা। 

অবশ্য আইসিসির নিয়মই আছে এমন। দুই বছরের মধ্যে দু’বার অ্যাকশন পরীক্ষায় পার হতে না পারলে যে কেউ নিষিদ্ধ হবেন ১২ মাসের জন্য। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে রিপোর্টেড হন আকিলা। ১০ মাসের মধ্যে রিপোর্টেড হলেন দ্বিতীয়বার।

তারপর আগস্টের ২৯ তারিখ চেন্নাইয়ে যথারীতি নিয়ম অনুসারে করান অ্যাকশনের সবশেষ পরীক্ষা। কিন্তু সেখানে কনুইয়ের বক্রতা মাত্রা ছাড়ানোর প্রমাণ মিলেছে। অর্থাৎ অ্যাকশন শুধরেও লাভ হয়নি তার।
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘এক বছরের নিষেধাজ্ঞা শেষ হলেই কেবল নতুন করে অ্যাকশনের বৈধতা পেতে পরীক্ষা দিতে পারবে আকিলা।’ 

আকিলা প্রথমবার রিপোর্টেড হয়েছিলেন ২০১৮ সালের নভেম্বরে। বছরের শুরুতে অ্যাকশন শুধরে পুনরায় বোলিংয়ের অনুমতি পেয়েছিলেন। এখন পর্যন্ত ৬টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ২২টি টি ২০তে ১০৬টি উইকেট নিয়েছেন তিনি।

Advertisement

আকিলা নিষিদ্ধ

Advertisement

আরও পড়ুন

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম