Logo
Logo
×

Advertisement

খেলা

বিদায়ী ম্যাচে মাসাকাদজার অনন্য রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫ পিএম

বিদায়ী ম্যাচে মাসাকাদজার অনন্য রেকর্ড

Advertisement

বিদায়ী ম্যাচটা দারুণভাবে রাঙিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামিয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েছেন তিনি। খেলেছেন ৪১ বলে ৭১ রানের ম্যাচজয়ী বিধ্বংসী ইনিংস।

এ পথে অনন্য রেকর্ড গড়েছেন মাসাকাদজা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিদায়ী ম্যাচে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটি।

বিদায়বেলায় আরও বেশ কয়েকটি কীর্তি গড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১৫তম স্থানে উঠে এসেছেন জিম্বাবুইয়ান অধিনায়ক।

এ ফরম্যাটে দলটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি। তার সংগ্রহ ১ হাজার ৬৬২ রান। ৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রায় ২৬ গড়ে এ রান করেছেন হ্যামিল্টন। ঝুলিতে হাফসেঞ্চুরি রয়েছে ১১টি।

মাসাকাদজার সেরা টি-টোয়েন্টি ইনিংস ৯৩, যা জিম্বাবুয়ের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তার। ৩৮ টেস্টে রান করেছেন ২ হাজার ২২৩। আর ২০৯ ওয়ানডেতে ৫ হাজার ৬৫৮ রান করেছেন হারারেতে জন্মগ্রহণকারী এ ডানহাতি ব্যাটসম্যান।

Advertisement

মাসাকাদজা

Advertisement

আরও পড়ুন

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

অসুস্থ থাকায় দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া হচ্ছে না শান্তর

অসুস্থ থাকায় দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া হচ্ছে না শান্তর

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম