Logo
Logo
×

Advertisement

খেলা

কোহলিদের জন্য নারী থেরাপিস্ট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ১০:৩৮ পিএম

কোহলিদের জন্য নারী থেরাপিস্ট

Advertisement

বিরাট কোহলিদের জন্য রাখা হচ্ছে নারী থেরাপিস্ট।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সাপোর্টিং স্টাফে হিসেবে একজন নারী থেরাপিস্টকে নিয়োগ দিয়েছে।

নারী থেরাপিস্ট নিয়োগের বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তারা লিখেছে, আইপিএলের ১৩তম সংস্করণে নবনিতা গৌতম স্পোর্টস ম্যাসেজ থেরাপিস্ট হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ক্রিকেটারদের প্রস্তুতি ও চোট থেকে দ্রুত সেরে ওঠার জন্য কী কী ম্যাসেজ দরকার তা তিনি দেখবেন। আইপিএলে প্রথম দল হিসেবে মহিলা সাপোর্ট স্টাফ নিযুক্ত করতে পেরে আমরা গর্বিত।

আইপিএলে এবারই প্রথম কোনো নারী থেরাপিস্ট কাজ করবেন। বেঙ্গালুরুর প্রধান থেরাপিস্ট ইভান স্পিচলি ও কন্ডিশনিং কোচ শঙ্কর বসু থাকবেন তার সাথে। খেলোয়াড়দের ফিটনেস রক্ষা, উন্নতি ও থেরাপির কাজগুলো করবেন নবনিতা।

অ্যাথলেটদের জন্য কাজ করেন মূলত পুরুষ থেরাপিস্টরা। থেরাপিস্টকে পুরুষই হতে হবে- এমন কোনো রীতি না থাকলেও ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টে থেরাপিস্ট হিসেবে নারীদের দেখা মেলে না। তবে এবার সেই প্রচলনের ব্যতিক্রম ঘটাল বেঙ্গালুরু।

Advertisement

কোহলি আইপিএল

Advertisement

আরও পড়ুন

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

বিতর্কের মুখে এবার ক্ষমা চাইলেন এমবাপ্পে

বিতর্কের মুখে এবার ক্ষমা চাইলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম