Logo
Logo
×
   

Advertisement

খেলা

শূন্য রানে আউট ৯ ব্যাটসম্যান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম

শূন্য রানে আউট ৯ ব্যাটসম্যান

Advertisement

শূন্য রানে আউট দলের ৯ জন তারকা ব্যাটসম্যান। বৃহস্পতিবার ময়মনসিংহে নারীদের অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লিগে শূন্য রানে বরিশালের ৯ ব্যাটসম্যান আউট হন। 

ময়মনসিংহের বোলারদের তোপের মুখে পরে সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন বরিশালের ব্যাটসম্যানরা। আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ১০ রান করেন লিজা সুলতানা। ১১ নম্বর ব্যাটার টুম্পা চৌধুরী করেন অপরাজিত ১ রান। বরিশাল বিভাগের প্রথম সাত ব্যাটসম্যান ০ রানে আউট হন।

ময়মনসিংহের বোলাররা বাই, লেগবাই, ওয়াইড মিলে ১৯ রান খরচ করেন। তাতেই ৯.৫ ওভারে ৩০ রানে অলআউট হয় বরিশাল। 

এর আগে ময়মনসিংহের নারী ক্রিকেটাররা প্রথমে ব্যাটিং করে ৫৯ রানে অলআউট হয়। 

Advertisement

ক্রিকেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম