Logo
Logo
×

Advertisement

খেলা

নিলামের আগেই ১০ ক্রিকেটারকে ছেড়ে দিল শাহরুখের কেকেআর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৫:১৯ এএম

নিলামের আগেই ১০ ক্রিকেটারকে ছেড়ে দিল শাহরুখের কেকেআর

ফাইল ছবি

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলাম শুরুর আগেই দলের ১০ ক্রিকেটারকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অভিনেতা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। 

পশ্চিমবঙ্গের কলকাতায় আগামী ১৯ ডিসেম্বর এই নিলাম শুরু হবে। কিন্তু তার আগেই দলের এক ঝাঁক খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে দলটি।

৩৫ কোটি ৬৫ লাখ টাকা এখন কেকেআর ম্যানেজমেন্টের হাতে রয়েছে। তা দিয়েই আইপিএল ২০২০-র জন্য ঘর গুছিয়ে নিতে হবে শাহরুখকে। 

ট্রেড উইন্ডোর মাধ্যমে ইতিমধ্যে মুম্বাইয়ের সিদ্ধেশ ল্যাডকে দলে নিয়েছে কলকাতা। কিন্তু ছেড়ে দিয়েছে আগের মৌসুমে দলে থাকা ১০ ক্রিকেটারকে। 

আগের বার নিলামে ক্রিস লিনকে সব থেকে দাম দিয়ে কিনেছিল কলকাতা। এবার তাকেই ছেড়ে দিল তারা।

কার্লোস ব্রেথওয়েইট, রবীন উথাপ্পা, পীযুস চাওলা, নিখিল নায়েক, কেসি কারিয়াপ্পা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্দে, ইয়ারা পৃথ্বীরাজ ও আনরিচ নরজেকে ছেড়ে দিল কেকেআর।

দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব, শুভমান গিল, লকি ফার্গুসন, নীতিশ রানা, রিঙ্কু সিং, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়ার, হ্যারি গার্নে, কমলেশ নাগারকোটি এবং শিভাম মাভিকে দলে রাখা হয়েছে। 

এই ক্রিকেটারদের ধরে রাখতে কেকেআর ইতিমধ্যে খরচ হয়েছে ৪৯ কোটি ৩৫ লাখ টাকা। হাতে রয়েছে আর ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। যা কি না ১৯ ডিসেম্বর নিলামে খরচ করবে কলকাতা। 

নিয়ম অনুযায়ী, আইপিএল ২০২০-র জন্য স্কোয়াড গঠনে ৮৫ কোটি টাকা খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক ২৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে তারা। 

কেকেআর এবার ১৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিক। 

Advertisement

ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

আলাভেসকে সামনে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা

আলাভেসকে সামনে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

আজকের খেলা: ০১ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০১ নভেম্বর ২০২৬

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম