Logo
Logo
×
   

Advertisement

খেলা

এবার কন্যাসন্তানের বাবা হলেন তামিম

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১০:১৬ এএম

এবার কন্যাসন্তানের বাবা হলেন তামিম

Advertisement

এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। 

ফেসবুকে নিজের বাবা হওয়ার খবর জানিয়েছেন তামিম নিজেই। তবে তিনি কিছু লিখেননি। 

শুধু একটি ছবি আপলোড করেছেন। যেখানে বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’

মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।

এর আগে পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন তামিম-আয়েশা দম্পতি। গত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।

প্রসঙ্গত পারিবারিক কারণ দেখিয়ে ভারত সফর থেকে ছুটি নিয়েছিলেন তামিম ইকবাল। শুরুতে কারণ না জানালেও, পরে জানা যায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত ভারত সফরে যাননি।

Advertisement

তামিম বাবা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম