Logo
Logo
×

Advertisement

খেলা

হ্যাটট্রিক সেঞ্চুরিতে তৌহিদের বিশ্বরেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৫:৪৭ পিএম

হ্যাটট্রিক সেঞ্চুরিতে তৌহিদের বিশ্বরেকর্ড

তৌহিদ হৃদয়। ফাইল ছবি

Advertisement

টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন তৌহিদ হৃদয়। এর আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে হ্যাটট্রিক সেঞ্চুরির নজির স্থাপন করতে পারেননি বিশ্বের অন্য কোনো ক্রিকেটার। যেটা করে দেখালেন বাংলাদেশ দলের তরুণ এ ক্রিকেটার। 

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকা যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে বাংলাদেশ যুব দল। ১০২ বল খেলে তিনটি চার ৫টি ছক্কায় ১১১ রান করেন হৃদয়। এ ছাড়া ৬৫ রান করেন নাবিল।

এর আগে সিরিজের চতুর্থ ও তৃতীয় ওয়ানডেতে ১১৫ ও ১২৩ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। আগের ম্যাচে সেঞ্চুরি করেই বাংলাদেশি যুব ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েন হৃদয়। 

তার আগে তিনটি করে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়।

২৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে অলআউট শ্রীলংকা যুব দল। পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে ট্রফি জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তৌহিদ হৃদয়। 

Advertisement

তৌহিদ সেঞ্চুরি রেকর্ড

Advertisement

আরও পড়ুন

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড

২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম