Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রিকেটে বিরল ঘটনা, দলের ১০ ব্যাটসম্যানই আউট ০ রানে!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৪:২৯ পিএম

ক্রিকেটে বিরল ঘটনা, দলের ১০ ব্যাটসম্যানই আউট ০ রানে!

Advertisement

ক্রিকেটে বিরল নজির স্থাপিত হলো। দলের ১০ ব্যাটসম্যানই আউট হলো ০ রানে! ভারতীয় অনূর্ধ্ব-১৬ হ্যারিস শিল্ডের ম্যাচে এ ঘটনা ঘটেছে।  প্রতিপক্ষ দলের ১০ ব্যাটসম্যানকে ০ রানে আউট করেছে মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুল।

প্রথমে ব্যাট করে ৭৬১ রানের পাহাড় গড়ে তারা। জবাবে আন্ধেরির ওয়েলফেয়ার সেন্টার স্কুল ৭ রানে অলআউট হয়। দলের কোনো ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেনি। রান ৭টি এসেছে অতিরিক্তি খাত থেকে। ১টি বাই ও ৬টি ওয়াইড থেকে এ রান আসে। ফলে ৭৫৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় বোরিভালির স্বামী বিবেকানন্দ স্কুল।

ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুল ৪ উইকেট হারিয়ে পাহাড় সমান ৭৬১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩৮ রান করে অপরাজিত থাকে মিত মায়েকর। তার ১৩৪ বলের ইনিংসে ৭টি ছয় ও ৫৬টি চার রয়েছে।

টার্গেট তাড়া করতে নেমে ওয়েলফেয়ার দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই যাওয়া-আসার মধ্যে থাকে। দলের কোনো ব্যাটারই ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেনি। বিবেকানন্দ স্কুলের হয়ে ৩ রান খরচায় ৬ উইকেট নেয় আলোক পাল। আর  ভারাদ ভাজ ৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে।

হ্যারিস শিল্ড ক্রিকেট টুর্নামেন্টের ১২৬ বছরের ইতিহাসে এটিই কোনো দলের সবচেয়ে খারাপ ব্যাটিংয়ের স্কোর কার্ড।

Advertisement

ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

মেসির পোস্টে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির পোস্টে রোনালদোর আবেগঘন বার্তা

মাহমুদউল্লাহর ঝোড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মাহমুদউল্লাহর ঝোড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম