Logo
Logo
×

Advertisement

খেলা

রাহানেকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙলেন তাইজুল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০২:৪১ পিএম

রাহানেকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙলেন তাইজুল

Advertisement

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টের প্রথম দিন হতাশায় কাটিয়েছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত দিন পার করেছে ভারত। ওই দিনই ৬৮ রানের লিড নেয় তারা।

স্বাভাবিকভাবেই লিডটা বাড়িয়ে নেয়ার টার্গেট তাদের। সেই লক্ষ্যে দারুণ ব্যাট করছিলেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ক্রিজে জমে গিয়েছিলেন তারা। তাতে দুরন্ত গতিতে ছুটছিল টিম ইন্ডিয়া।

তবে হঠাৎ থেমে গেলেন রাহানে। তাইজুলের ইসলামের শিকার হয়ে ফিরলেন তিনি। ফেরার আগে তুলে নেন ক্যারিয়ারের ২২তম ফিফটি (৫১)। তাতে কোহলির সঙ্গে ভাঙে তার ৯৯ রানের ভয়ংকর জুটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উকেটে ২৪১ রান করেছে ভারত। খেলোয়াড়ি জীবনে ২৭তম সেঞ্চুরির (৮৯) অপেক্ষা আছেন কোহলি। এরই মধ্যে ১৩৫ রানের লিড নিয়েছে তারা।   

প্রথম দিনের ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। কোহলি (৫৯) ও রাহানে (২৩) রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন। এবাদত হোসেন ২টি এবং আল-আমিন হোসেন নেন ১ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ৮ ব্যাটসম্যানই ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি। ০ মারেন তিন 'ম' মুশফিক-মুমিনুল-মিঠুন। সর্বোচ্চ ২৯ করেন ওপেনার সাদামান। আর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা লিটন করেন ২৪ রান।

ভারতের হয়ে ইশান্ত শার্মা নেন সর্বাধিক ৫ উইকেট। উমেশ যাদব শিকার করেন ৩ উইকেট। আর মোহাম্মদ শামি ঝুলিতে ভরেন ২ উইকেট।

Advertisement

বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড

২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

আজকের খেলা: ০৪ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০৪ নভেম্বর ২০২৬

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম