Logo
Logo
×
   

Advertisement

খেলা

ক্যালিসের এভাবে দাড়ি কাটার রহস্য কী?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ১২:০৩ পিএম

ক্যালিসের এভাবে দাড়ি কাটার রহস্য কী?

Advertisement

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাকস ক্যালিস। দক্ষিণ আফ্রিকার অসংখ্য ম্যাচ জয়ের নায়ক তিনি। এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে এলেন এ প্রোটিয়া।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন ক্যালিস। সেটি একরকম তাক লাগিয়ে দিয়েছে সোশ্যাল অ্যাক্টিভিস্টদের।

নভেম্বর হচ্ছে 'নো শেভ'-এর মাস। একটু দাড়ি বাড়িয়ে ভিন্ন লুকে মানুষকে ইমপ্রেস করার সময়। এই সময়ে আজবভাবে দাড়ি কেটেছেন ক্যালিস। একদিকে দাড়ি-গোঁফ সবই রেখে দিয়েছেন। আরেক দিক ক্লিন শেভ করেছেন তিনি।

অবশ্য ক্যালিসের এমনভাবে দাড়ি কাটার পেছনে বিশেষ কারণ রয়েছে। একসময়ের দাপুটে অলরাউন্ডার এখন একটি ক্যাম্পেইন করছেন। সেটির নাম 'Save the Rhino challenge'। দক্ষিণ আফ্রিকাতে সম্প্রতি এ ক্যাম্পেইন শুরু করেছেন তিনি। বিশ্বব্যাপী গণ্ডার বাঁচাতে এ ধরনের উদ্যোগ নিয়েছেন এ সব্যসাচী ক্রিকেটার।

ইনস্টাগ্রামে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ক্যালিস। ক্যাপশনে তিনি লিখছেন- এ হাফ দাড়ি 'শেভ' করে Save the Rhino challenge-এর জন্য এখন অবধি আমি ২৩ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকা পেয়েছি।

গণ্ডারের শৃঙ্গ পাচার থেকে শুরু করে প্রাণীগুলোকে নির্মম অত্যাচার থেকে বাঁচাতে ক্যাম্পেইন করছেন বহু ক্রিকেট তারকা। তালিকায় রয়েছেন এক ভারতীয় ক্রিকেটারও। তিনি রোহিত শর্মা। তার ক্যাম্পেইনের নাম 'রোহিত ফর রাইনোজ'। এ ছাড়া এর সঙ্গে যুক্ত আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসন।

Advertisement

দাড়ি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম