আর্চারিতে এবার সোনা জিতলেন সোহেল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এসএ গেমসে শনিবার ছিল বাংলাদেশের সোনালি দিন। সোনাঝরা রোদেলা দিনে আর্চারি ও মেয়েদের ক্রিকেটের সুবাদে শোকেসে ওঠে সাতটি সোনা। সোমবারও আর্চারির সোনা জয়ের ধারা অব্যাহত রয়েছে।
সকালে কম্পাউন্ড এককে সোনা জেতেন সুমা বিশ্বাস। সেই রেশ না কাটতেই পুরুষ এককে সোনার হাসি হাসলেন আর্চার সোহেল রানা।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ভুটানের তানজিং দরজির মুখোমুখি হন সোহেল। সেখানে শেষ পর্যন্ত হয় তুমুল লড়াই। তবে শেষ হাসি হাসেন বাংলাদেশের তিরন্দাজ। দরজিকে ১৩৭-১৩৬ পয়েন্টে হারান সোহেল।
এ নিয়ে দক্ষিণ এশিয়ার অলিম্পকখ্যাত গেমসে ১৬টি স্বর্ণ পদক জিতল বাংলাদেশ। এর মধ্যে ৮টিই এলো আর্চারি থেকে। স্বভাবতই দেশে জনপ্রিয় হয়ে উঠছে খেলাটি।
