টস হেরে ব্যাটিংয়ে ঢাকা প্লাটুন
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ষষ্ঠ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ঢাকা প্লাটুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৩৪ রান করে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া তামিম-আফ্রিদিরা।
অন্যদিকে দাসুন শানাকার নেতৃত্বাধীন কুমিল্লা ওয়ারিয়র্স নিজেদের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ১৭৩ রান করে ১০৫ রানের বিশাল ব্যবধানে জয় পায়। দলের জয়ে ৩১ বলে অপরাজিত ৭১ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কুমিল্লার শ্রীলংকান ক্রিকেটার দাসুন শানাকা।
ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লরি ইভান্স, জাকির আলী, থিসেরা পেরেরা, শুভাগত হোম চৌধুরী, শহীদ আফ্রিদি, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা ও হাসান মাহমুদ।
কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, জাকির আলী, ভানুকা রাজাপাকশে, ডেভিড মালান, সাব্বির রহমান রুম্মন, দাসুন শানাকা, মাহিদুল ইসলাম আকন, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, মুজিব-উর-রহমান ও আল-আমিন হোসেন।
