Logo
Logo
×
   

Advertisement

খেলা

অবশেষে জ্বলে উঠলেন তামিম, ব্যাটিংয়ে ঝড় তুললেন পেরেরা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৬ পিএম

অবশেষে জ্বলে উঠলেন তামিম, ব্যাটিংয়ে ঝড় তুললেন পেরেরা

এভাবেই একের পর এক বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল। ছবি সংগৃহীত

Advertisement

ফর্মে ফিরেছেন তামিম ইকবাল। ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই অফ ফর্মে ছিলেন দেশসেরা এ ওপেনার। বিশ্বকাপ শেষে দেশে ফিরে শ্রীলংকা সফরে গিয়েও ফর্মে ফিরতে পারেননি। এরপর তিন মাসের ছুটি কাটিয়ে সবশেষ ভারত সফরে জাতীয় দলে ফেরার কথা ছিল তার। কিন্তু সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে ভারত সফরে যাননি। 

লম্বা সময় পর বিপিএলের মধ্য দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরেছেন তামিম। কিন্তু খেলায় ফিরেও হারানো সেই ফর্ম ফিরে পাননি। চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হন তিনি। লম্বা সময় ধরে বাজে ফর্মে থাকায় দেশসেরা এ ওপেনারকে নিয়ে কম সমালোচনা হয়নি।

শুক্রবার বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে সেই সমালোচনার জবাব দিলেন ঢাকা প্লাটুনের এ ওপেনার। তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৭ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন তামিম। তার ইনিংসটি ৫৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো। 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন।

এদিন টস জিতে ঢাকা প্লাটুনকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ওয়ারিয়র্স। ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামা আফগান অফ স্পিনার মুজিব-উর-রহমানের করা ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হন এনামুল হক বিজয়।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মেহেদি হাসান। দলীয় ২৬ রানে ফেরেন ১২ রান করা মেহেদি। এরপর লরি ইভান্সকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন তামিম। ২৪ বলে ২৩ রান করে ফেরেন ইভান্স। 

৪০ বলে ফিফটি তুলে নেয়ার পর আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন তামিম ইকবাল। অর্ধশতক হাঁকানোর পর ১৩ বলের মধ্যে ৩টি চার ও এক ছক্কায় যোগ করেন ২৪ রান। ৫৩ বলে ৭৪ রান করে তামিম আউট হওয়ার পর মাত্র ৪ রান করেই ফেরেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আগের ম্যাচে শূন্য রানের সেঞ্চুরি করা আফ্রিদি এদিনও ব্যর্থ।

এরপর গোল্ডেন ডাক পান ওয়াহাব রিয়াজ। ইনিংসের শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান শ্রীংকান অলরাউন্ডার থিসেরা পেরেরা।  মাত্র ১৭ বল খেলে ৭টি চার ও এক ছক্কায় অরপরাজিত ৪২ রান করে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন পেরেরা। 

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৮০/৭ রান (তামিম ৭৪, পেরেরা ৪২*, ইভান্স ২৩)।

Advertisement

তামিম বিপিএল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম