টস হেরে ব্যাটিংয়ে ঢাকা প্লাটুন
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের অষ্টম ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা প্লাটুন নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে পরাজয়ে বিপিএল শুরু করলেও শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে দুর্দান্ত জয় পায়। টানা তৃতীয় দিনে খেলতে নামা মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
অন্যদিকে সিলেট থান্ডার্স এর আগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৬২ রান করেও ৫ উইকেটে হেরে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের লেগ স্পিনার অলক কাপালির ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৯১ রানে অলআউট হয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়।
শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন সিলেট।
শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রেঞ্জার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে আগে ব্যাট করে মোহাম্মদ নাইমের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ১৫৭ রান করেন রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ বলে ৭৮ রান করেন নাইম।
জবাবে চাঁদউইক ওয়ালটনের ফিফটি ও ইমরুল কায়েসের ৩৩ বলে গড়া ৪৪ রানে ভর করে ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় চট্টগ্রাম।
