Logo
Logo
×
   

Advertisement

খেলা

আফ্রিদিকে ছাড়াই খেলছে ঢাকা প্লাটুন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৫২ পিএম

আফ্রিদিকে ছাড়াই খেলছে ঢাকা প্লাটুন

Advertisement

একটা সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব অর্জন করেছিলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের এ কিংবদন্তি ক্রিকেটার বর্তমানে ফর্মে নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা প্লাটুনের হয়ে খেলতে এসে সুবিধা করতে পারছেন না পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

বিপিএল চলতি সপ্তম আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল্ডেন ডাকে ফেরেন আফ্রিদি। রাজশাহী রয়্যালসের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে শূন্য রানে আউট হওয়ার সেঞ্চুরি করেন তিনি।  এরপর দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ফেরেন মাত্র ৪ রান করে।

ব্যাট হাতে দুই ম্যাচে মাত্র ৪ রান করা আফ্রিদি বোলিংয়েও সুবিধা করতে পারেননি। দুই ম্যাচে ৮ ওভারে ৪৯ রান খরচ করে কোনো সাফল্য পাননি। যে কারণে শনিবার ঢাকা প্লাটুনের তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি শহীদ আফ্রিদির। তাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটির ম্যানেজমেন্ট। আফ্রিদির পরিবর্তে পাকিস্তানের তরুণ লেগ স্পিনার শাদাব খানকে নিয়েছে ঢাকা প্লাটুন। 

বিপিএলের সপ্তম আসরের অষ্টম ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা প্লাটুন নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে পরাজয়ে বিপিএল শুরু করলেও শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে দুর্দান্ত জয় পায়। টানা তৃতীয় দিনে খেলতে নামা মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

Advertisement

আফ্রিদি ক্রিকেট বিপিএল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম