Logo
Logo
×
   

Advertisement

খেলা

ভারতের মাঠে হিতমার-শাই হোপের ব্যাটিং তাণ্ডব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:২৪ পিএম

ভারতের মাঠে হিতমার-শাই হোপের ব্যাটিং তাণ্ডব

Advertisement

ভারতের মাঠে সিমরন হিতমার ও শাই হোপের ব্যাটিং তাণ্ডব। এই দুই ক্যারিবীয় ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে যায় ভারতীয় ক্রিকেটাররা। ঘরের মাঠেই পরাজয়ে শঙ্কিত বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। 

চেন্নাইয়ে ভারতের করা ২৮৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে ওপেনার সুনিল অ্যামব্রিসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান শাই হোপ ও সিমরন হিতমার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ২১৮ রানের রেকর্ড জুটি। 

ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুটির নবম ডাবল সেঞ্চুরি করেন হিতমার ও শাই হোপ। এর আগে ২০১৫ সালে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৩৭২ রানের জুটি রেকর্ড গড়েছিলেন।

রোববার চেন্নােইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ১০৬ বল খেলে ১১টি চার ও দৃষ্টি নন্দন ৭টি ছক্কায় ১৩৯ করে সাজঘরে ফেরেন হিতমার। ১৪৯তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন শাই হোপ। 

ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়নাডেতে জয় পেতে হলে শেষ ১৮ বলে ক্যারিবীয়দের করতে হবে আর মাত্র ১১ রান। হাতে আছে ৮ উইকেট। 

Advertisement

ক্রিকেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম