Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘বিপিএলে ভালো খেললে সুযোগ মিলবে বিশ্বকাপে’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ পিএম

‘বিপিএলে ভালো খেললে সুযোগ মিলবে বিশ্বকাপে’

Advertisement

আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বিপিএলে যারা প্রত্যাশার চেয়েও ভালো খেলবে তাদের বিশ্বকাপ দলে রাখার ব্যাপারে ভাবা হবে। এমনটিই বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, বিপিএলে যারা খুব বেশি ভালো খেলবে তাদের  বিষয়টা অবশ্যই দেখা হবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা সেই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছি। 

বিপিএল সপ্তম আসরে ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে দুর্দান্ত ব্যাটিং করে ১১৭ রান নিয়ে শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার ইমরুল কায়েস। সমান ম্যাচ খেলে ১১২ রান নিয়ে তৃতীয় পজিশনে রয়েছেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। 

তবে বোলিংয়ে ৫ উইকেট শিকার করে শীর্ষে ঢাকা প্লাটুনের শ্রীলংকান অলরাউন্ডার থিসেরা পেরেরা। ২ ম্যাচে ৪ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার অলক কাপালি। 
বিপিএল প্রথম পর্বে উঠতি ক্রিকেটারদের মধ্যে এখনও কেউই নজর কারতে পারেনি।

তরুণ ক্রিকেটারদের মধ্যে যদি কেউ প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করতে পারেন তাহলে জাতীয় দলে তার সুযোগ হয়ে যেতে পারে।

 

Advertisement

ক্রিকেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম