Logo
Logo
×
   

Advertisement

খেলা

ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগেই স্টেডিয়াম থেকে চলে যান কোহলিরা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৭:০৫ পিএম

ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগেই স্টেডিয়াম থেকে চলে যান কোহলিরা

Advertisement

টস হওয়ার পরই বৃষ্টির হানা। বৃষ্টির কারণে গত রোববার গুয়াহাটিতে ভারত-শ্রীলংকার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগেই মাঠ থেকে চলে যান দুই দলের ক্রিকেটাররা। এ নিয়ে চলছে বিতর্ক।

রোববার রাত সাড়ে ৯টায় শেষবারের মতো মাঠ পরিদর্শনে যান ম্যাচ রেফারি ও আম্পায়াররা। তার আগে থেকেই অনুমেয় ছিল খেলা সম্ভব নয়। অবশেষে রাত ৯টা ৫৪ মিনিটে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা করেন ম্যাচ রেফারি। 

গুয়াহাটি ক্রিকেট সংস্থার সচিব দেবজিৎ সইকিয়া জানান, ম্যাচ রেফারি ডেভিড বোন ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেয়ার আগেই ভারত ও শ্রীলংকা দুই দলের অধিকাংশ ক্রিকেটার স্টেডিয়াম ছেড়ে চলে যান।

গুয়াহাটি ক্রিকেট সংস্থার ওই সচিব আরও বলেছেন, এটা আমার কাছে একটা রহস্য। অধিকাংশ ক্রিকেটার রাত ৯টার সময় মাঠ ছেড়ে চলে যান। রাত ৯.৫৪ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে। আমি সত্যিটা তুলে ধরলাম। 

তিনি আরও বলেন, রোববার গুয়াহাটি স্টেডিয়ামে ১ঘণ্টা তিন মিনিট ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আম্পায়াররা স্পষ্ট করে দিয়েছিলেন রাত পৌনে ৯টার মধ্যে মাঠ খেলার জন্য উপযুক্ত না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। মাঠ কর্মীদের ৫৭ মিনিট সময় দেয়া হয়েছিল। আরও কিছু সময় পেলে আমরা মাঠ খেলার জন্য প্রস্তুত করে তুলতে পারতাম।

সূত্র: আজকাল

Advertisement

ক্রিকেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম