Logo
Logo
×

Advertisement

খেলা

বিজয়ী সানিয়াকে যুবরাজ-হাসানের টুপিখোলা অভিনন্দন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০২:৪৪ পিএম

বিজয়ী সানিয়াকে যুবরাজ-হাসানের টুপিখোলা অভিনন্দন

Advertisement

প্রায় দুই বছর টেনিস কোর্টের বাইরে ছিলেন সানিয়া মির্জা। অন্তঃসত্ত্বা ও ছেলের জন্মের কারণে এতদিন খেলতে পারেননি তিনি। ফিরেই সফলতা পেলেন ভারতীয় তারকা। হোবার্ট ইন্টারন্যাশনাল ডাবলসের শিরোপা জিতেছেন শোয়েবপত্নী।

ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গে নিয়ে নারীদের ডাবলসের ফাইনাল জিতে ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানিয়া। ফাইনালি লড়াইয়ে চীনা প্রতিদ্বন্দ্বী জুটি শাউই পেং ও শুয়াই ঝাংয়ের বিপক্ষে ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে ৬-৪, ৬-৪ ব্যবধানে জেতেন তারা। এটি ইন্ডিয়ান টেনিস সেনসেশনের ৪২তম ডব্লিউটিএ ডাবলস জয়।

সানিয়া ভারতের রোল মডেল!এবার যা করলেন তাতে নারীদের কাছে আরও বড় মডেল বনে গেলেন তিনি। মা হওয়ার পর অনেকেই নিজের ক্যারিয়ার বিসর্জন দেন। সন্তানের দেখভালে নিজেকে ব্যস্ত রাখেন। কিন্তু চাইলে যে দুই কাজ একসঙ্গে করা যায়, সেই প্রমাণ দিলেন ভারতীয় টেনিস সেনসেশন।

স্বভাবতই প্রশংসার জোয়ারে ভাসছেন সানিয়া। তাকে টুপিখোলা অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিং এবং পাকিস্তানের তারকা পেসার হাসান আলি।

টুইটারে যুবরাজ লিখেছেন– অভিনন্দন সানিয়া! দুর্দান্ত কামব্যাক। মাতৃত্বের স্বাদ তোমাকে আরও শক্তিশালী করেছে। তোমার জন্য গর্বিত বন্ধু।

প্রতিত্তুরে যুবিকে ধন্যবাদ দিতে ভোলেননি সানিয়া। তিনি বলেন, ধন্যবাদ দোস্ত! মাতৃত্বের স্বাদ একজন মাকে সবকিছু সম্ভব করতে সত্যিকার অর্থেই শক্তি জোগায়।

ফিটনেস সমস্যার কারণে এখন পাকিস্তান জাতীয় দলের বাইরে আছেন হাসান। তিনিও সানিয়াকে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন। পাক পেসার বলেছেন, অভিনন্দন ভাবি। টুইটবার্তায় জবাবে তাকে ধন্যবাদও দিয়েছেন হায়দরাবাদি আইকন।

দীর্ঘদিনের প্রেম শেষে ২০১০ সালে সানিয়াকে বিয়ে করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এর পর ২০১৮ সালের অক্টোবরে তাদের ঘর আলোকিত করে আসে ফুটফুটে ছেলে ইজহান। স্বদেশী ক্রিকেটারের স্ত্রী হওয়ায় ভারতীয় টেনিসকন্যাকে ভাবি বলে সম্বোধন করেন অনেক পাকিস্তানি খেলোয়াড়।

তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার ও ক্রিকেটটাইমস।

Advertisement

যুবরাজ

Advertisement

আরও পড়ুন

আজকের খেলা: ২০ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২০ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান

হেরেও শাস্তি পেল বাংলাদেশ

হেরেও শাস্তি পেল বাংলাদেশ

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম