Logo
Logo
×

Advertisement

খেলা

টাইগার যুবাদের এ সাফল্য বিশ্বে প্রেরণা হয়ে থাকবে: রিচার্ডস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪২ পিএম

টাইগার যুবাদের এ সাফল্য বিশ্বে প্রেরণা হয়ে থাকবে: রিচার্ডস

Advertisement

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেল বাংলাদেশ। টাইগার যুবাদের এমন সাফল্যে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ড।

সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, অভিনন্দন বাংলাদেশ! আশা করছি এই সাফল্য সারা বিশ্বের জন্য প্রেরণা হয়ে থাকবে। আর এটা ভবিষ্যতের অনাগত সাফল্যের একটি।

ববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।

৩ উইকেটে ১৫৬ রান করা ভারত এরপর ২১ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায়।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান করা বাংলাদেশ এরপর ৫২ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। তবে অধিনায়ক আকবর আলী ও চোটাক্রান্ত হয়ে সাজঘরে ফেরা ওপেনার পারভেজ হোসেন ইমন পায়ের ব্যথা নিয়েও আবার ব্যাটিংয়ে নেমে দলকে জয়ের স্বপ্ন দেখান।

দলীয় ১৪৩ আর ব্যক্তিগত ৪৭ রান করে ইমন আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক আকবর আলী। তার দায়িত্বশীল ব্যাটেই ২৩ বল হাতে রেখে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

Advertisement

ক্রিকেট বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম