Logo
Logo
×
   

Advertisement

খেলা

আমার তো মনেই হয় না এটা বাংলাদেশ দল: পাপন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৭ পিএম

আমার তো মনেই হয় না এটা বাংলাদেশ দল: পাপন

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই অন্যরকম দেখছি। বিশ্বকাপে তো সাকিব আল হাসান একাই দলকে টেনে নিয়ে গেছে। টিম ওয়ার্ক আমরা পাইনি। এরপর তো যাচ্ছেতাই অবস্থা। আমার তো মনেই হয় না যে এটা বাংলাদেশ দল।

বুধবার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পাপন বলেন, আগে একাদশ নির্ধারণ, টস জিতলে কী নেবে, কে কত নম্বরে খেলবে, এ সব নিয়ে আমার সঙ্গে আগেই কথা হতো। এখন সেটা তো হচ্ছেই না বরং উল্টো হচ্ছে। আমাকে যদি বলে টসে জিতে ফিল্ডিং নিবে, খেলা শুরু হওয়ার পর দেখি ব্যাটিং নিয়েছে। আমি কিছুই বুঝি না। এটা শুরু হয়েছে ভারত সফর থেকে। এর আগে ধাক্কাটা খেয়েছি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে। তখন আমি দেশের বাইরে ছিলাম। যা বলে গেলাম, হয়েছে তার পুরাই উল্টো।

টিম ম্যানেজমেন্টের বর্তমান দুরবস্থার জন্য নিজেকে দায়ী করে পাপন বলেন, এ জন্য সবচেয়ে বড় দায়টা আমার নিজেরই। আমি একটু বেশিই ক্রিকেট থেকে সরে গিয়েছিলাম। সরে আসতে চাচ্ছিলাম আর কী। ভেবেছিলাম, অনেক হয়েছে, আস্তে আস্তে নিজেরাই সব করতে পারবে। এখন দেখছি, আবার আগের মতো হয়ে যেতে হবে। ওই যে আপনারা নাম দিয়েছিলেন ‘মিস্টার ইন্টারফেয়ারার’ ওইরকম আবার মনে হয় একটা নাম হতে যাচ্ছে।

গত ১৯ বছরে টেস্টে তেমন কোনো উন্নতি হয়নি টাইগারদের। সবশেষ খেলা ছয় টেস্টের মধ্যে সবকটিতে হেরে যায় বাংলাদেশ। পাঁচটিতে ইনিংস ব্যবধানে হার। ২০০০ সালে স্ট্যাটাস পাওয়ার পর থেকে সবমিলে ১১৮টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র ১৩টিতে জয়, ৮৯টিতে হার আর ড্র করেছে ১৬টিতে। 

Advertisement

ক্রিকেট পাপন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম