Logo
Logo
×
   

Advertisement

খেলা

টেস্টে কখনই এভাবে হারেনি ভারত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ এএম

টেস্টে কখনই এভাবে হারেনি ভারত

Advertisement

ওয়ানডের পর টেস্টেও ভরাডুবি ঘটল বিরাট কোহলিদের। স্থানীয় সময় রোববার টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই নিউজিল্যান্ডের কাছে আত্মসর্মপণ করল টিম ইন্ডিয়া।

এদিন কার্যত নামমাত্র লিড দেয় ভারত, যা ১০ বলেই পার করে ফেলেন কিউইরা। ফল ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেল নিউজিল্যান্ড।  

ভারতের বিপক্ষে ১০ উইকেটের এই জয় নিউজিল্যান্ডের কাছে নিঃসন্দেহে ঐতিহাসিক৷ টেস্ট ক্রিকেটে ভারতকে হারিয়ে ১০০তম জয়ের স্বাদ নিলেন তারা৷

এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এটিই ভারতের প্রথম ১০ উইকেটের হার। কখনই এভাবে হারেনি ভারত।

এ হারে ভারতের প্রাপ্তি এটুকুই যে, অল্পের জন্য ইনিংস হার এড়াতে পেরেছেন তারা।

২০১৮ সালের ডিসেম্বরে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৬ রানে হেরেছিল ভারত।  এর পর টানা এক বছরে একটি টেস্টে না হেরে টেস্ট র্যাং কিংয়ের শীর্ষে উঠেছিল দলটি।

সফল ২০১৯ সাল শেষের পর ২০২০-এ এসে নিউজিল্যান্ডের কাছে হারল দলটি।

শুধু হারই নয়, ব্ল্যাকক্যাপসদের কাছে একেবারে ধরাশায়ী হয়েছে কোহলির দল।  

দুই ইনিংসের একটিতেও ২০০ রানের গণ্ডি স্পর্শ করতে পারেনি ভারত।

তৃতীয় দিনের শেষভাগেই ভারতের হার অনেকটা অনুমিতই ছিল।

শুধু ইনিংস হারে ভয়টা চলছিল রবি শাস্ত্রীর শিবিরে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ক্ষুরধার বোলিং আক্রমণে ভারত ১৬৫ রানে গুটিয়ে যায়। জবাবে ৩৪৮ রান করেছিল নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল। তখনও ইনিংস হার এড়াতে ভারতের দরকার ছিল ৩৯ রান।  

হাতে ৬ উইকেট থাকায় ম্যাচটিকে পঞ্চম দিনে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু চতুর্থ দিনের সকালেই ১৯১ রানে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। কিউইদের পেস বোলিং তোপে একে একে ভেঙে পড়ে ভারতের বাকি ছয়জন ব্যাটসম্যান। মাত্র ৪৭ রান যোগ করতেই খরচ হয় ৬ উইকেট!

দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। আর ১০ বল ক্রিজে কাটিয়েই বিনা উইকেটে কিউইরা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷

জয়কে সবচেয়ে বেশি উপভোগ করেছেন কিউই মিডল-অর্ডার ব্যাটসম্যান রস টেলর।  ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচটি স্বর্ণাক্ষরে লিখলেন তিনি।

ম্যাচে প্রথম ইনিংসের চারটিসহ এই টেস্টে টিম সাউদি ৯ উইকেট নিয়েছেন। একাই ভারতকে ধসে দিয়ে ম্যাচসেরার পুরস্কারটিও নিজের করে নিয়েছেন।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দল দুটির দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী শনিবার ক্রাইস্টচার্চে।

 

Advertisement

ভারত নিউজিল্যান্ড টেস্ট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম