Logo
Logo
×

Advertisement

খেলা

লিটনের দুরন্ত ফিফটি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০২:২০ পিএম

লিটনের দুরন্ত ফিফটি

Advertisement

ক্রিজে নেমেই খাবি খাচ্ছিলেন তামিম ইকবাল। সোজা ব্যাট চালাতে পারছিলেন না তিনি। এর খেসারত গুনে উইসলি মাধেভেরের এলবিডব্লিউ হয়ে ফেরেন ড্যাশিং ওপেনার। ফেরার আগে ২৪ রান করেন তিনি।

তবে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন লিটন দাস। ছন্দময় ব্যাট করছেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। মাধেভেরের বলে সিঙ্গেলস নিয়ে ৪৫ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৮৭ রান করেছে বাংলাদেশ।  ৫১ রান নিয়ে ব্যাট করছেন লিটন। ১০ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে প্রথমে বোলিং করে চামু চিবাবার জিম্বাবুয়ে।

Advertisement

লিটন

Advertisement

আরও পড়ুন

ডি–থ্রি কী ও কেন

ডি–থ্রি কী ও কেন

লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

ব্যালন ডি’অর জিতলে ফুটবলাররা কত টাকা পান?

ব্যালন ডি’অর জিতলে ফুটবলাররা কত টাকা পান?

ব্যালন ডি’অরের অনুষ্ঠান মোবাইলে যেভাবে সরাসরি দেখবেন

ব্যালন ডি’অরের অনুষ্ঠান মোবাইলে যেভাবে সরাসরি দেখবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম