Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রিকট্র্যাকারের প্রতিবেদন

৩ বছর জেল হতে পারে সৌম্য ও তার বাবার?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৩:২২ পিএম

৩ বছর জেল হতে পারে সৌম্য ও তার বাবার?

Advertisement

হরিণের চামড়ার ওপর আশীর্বাদ অনুষ্ঠান করায় বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ও তার বাবার কারাগারে যাওয়ার আশংকা রয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনে তাদের দুজনেরিই তিন বছর জেল হওয়ার আশংকা রয়েছে।  

প্রচলিত আইনে বন্যপ্রাণীর চামড়া নিজের কাছে রাখা অপরাধ। এমনটি হলে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে পারেন বলে ধারণা করছে ক্রীড়াবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। 

ভারতীয় ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান সৌম্য। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে জল কম ঘোলা হয়নি। চুরি, মারামারি ও মামলা মোকদ্দমা কী হয়নি? এসব ছাপিয়ে আলোচনায় ছিল হরিণের চামড়া, যেটি সৌম্যর আশীর্বাদের দিন ব্যবহার করা হয়। 

বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৬ ধারায় উল্লেখ রয়েছে– লাইসেন্স ছাড়া কোনো জীব কিংবা বণ্যপ্রানীর চামড়া অধিকারে রাখা দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে তিন বছর বা তদূর্ধ্ব সময় জেল হতে পারে ওই ব্যক্তির।

এ আইনের আওতায় এলে ফেঁসে যেতে পারেন সৌম্যর বাবা কিশোরী মোহন সরকারও। তাকেও ছেলের মতোই কারাভোগ করতে হতে পারে। যদিও তিনি বলেছেন, নিজেদের কাছে হরিণের চামড়া রাখা পারিবারিক ঐতিহ্য। বহুকাল আগে থেকে তার পূর্বপুরুষরা এটি ব্যবহার করে আসছিলেন। সেই সূত্রেই সেটি পেয়েছেন এবং রীতিপ্রথা মেনে পুত্রের আশীর্বাদ সেরেছেন।  

সৌম্য ও তার বাবার জেলনির্ভর করছে মামলা-মোকদ্দমার ওপর। কেউ আদালতে মামলা করছে আর সেটি প্রমাণ হলে বিষয়টি বিবেচনাধীন হয়ে পড়বে!

তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার।

Advertisement

সৌম্য

Advertisement

আরও পড়ুন

পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

৪৬ বছর বয়সে ফুটবলে ফিরছেন রোনালদিনহো!

৪৬ বছর বয়সে ফুটবলে ফিরছেন রোনালদিনহো!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম