Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রিকেটারদের হ্যান্ডশেক করতে মানা করল বিসিবি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৪:০২ পিএম

ক্রিকেটারদের হ্যান্ডশেক করতে মানা করল বিসিবি

Advertisement

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০২০।এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু ডিপিএল। রোববার থেকে শুরু হচ্ছে এর খেলা।এতে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে হ্যান্ডশেক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিসিবি।

সাধারণত ডিপিএলে দর্শক সমাগম খুব একটা হয় না। তবু খেলোয়াড়দের নিরাপদ ও শঙ্কামুক্ত রাখতে করমর্দন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা। মারাত্মক সংক্রামক ও ছোঁয়াচে করোনা শারীরিক স্পর্শের মাধ্যমে সহজেই ছড়াতে পারে। মূলত এ কারণেই তা করতে ক্রিকেটারদের নিরুৎসাহিত করেছে বোর্ড।একইসঙ্গে মাঠে আসার বিষয়ে দর্শকদের বারণ করেছে তারা।

টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, করোনার বিষয়ে সচেতন করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে সব দলের ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসবে বোর্ড ও সিসিডিএম।

এছাড়া আসর চলাকালে কোনো ক্রিকেটার অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টকে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের সুস্থতা ও সুরক্ষায় লিগজুড়ে বোর্ডের মেডিকেল টিম কাজ করবে।

Advertisement

বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার

মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার

ক্যারিয়ারের শুরুতে রোনালদোর পক্ষে থাকলেও, এখন মেসিই সেরা: মুলার

ক্যারিয়ারের শুরুতে রোনালদোর পক্ষে থাকলেও, এখন মেসিই সেরা: মুলার

রোনালদোর রেকর্ড ভেঙে নেশনস লিগে ইতিহাস গড়লেন লেভানডফস্কি

রোনালদোর রেকর্ড ভেঙে নেশনস লিগে ইতিহাস গড়লেন লেভানডফস্কি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম