Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিরাট-আনুশকার সম্পর্কের কিছু অজানা তথ্য

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১২:৪৮ পিএম

বিরাট-আনুশকার সম্পর্কের কিছু অজানা তথ্য

Advertisement

একজনের কাঁধে ভারত জাতীয় ক্রিকেট দলের হার-জিতের ভার; অন্যজন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। হয়তো সে কারণেই বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্পর্ক নিয়ে চর্চা বেশি। তাদের বিয়ের দুই বছর কেটে যাওয়ার পরও এ নিয়ে আগ্রহের শেষ নেই। সেই সূত্রেই এ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই লেখনীতে তুলে ধরা হলো।

বিরাট-আনুশকার পারিবারিক সূত্রে জানা গেছে, দুই তারকার পরিচয় ছোটবেলা থেকেই। তখন পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে থাকতেন আনুশকা। তার ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতেন বিরাট। সেই সময় সেখানেই অনুশীলনে মগ্ন ছিলেন তিনি। ওখান থেকেই বলিউড সুন্দরীর সঙ্গে বন্ধুত্ব টিম ইন্ডিয়া অধিনায়কের।

বিরাট-আনুশকার মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছিল আগেই। কেউ আঁচ না পেলেও তা জেনে যান বলিউড বাদশা শাহরুখ খান। আইপিএলের সপ্তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোকে ডেকে বিষয়টিতে প্রথম আলোকপাত করেন তিনি। রীতিমতো স্বয়ংবর সভা তৈরি করে বিরাটের গলায় আনুশকার ছবি ঝুলিয়ে দেন শাহরুখ।

অধিকাংশ ক্রিকেট ভক্ত কিংবা সিনেমাপ্রেমী মনে করেন, জনপ্রিয় শ্যাম্পুর বিজ্ঞাপনের সেট থেকে সম্পর্কে জড়ান বিরাট-আনুশকা। তবে সেটি আসল তথ্য নয়।

একটি সূত্র দাবি করেছে, ছোটবেলার পর পরিণত বয়সে দুই তারকার পুনর্মিলন ঘটান অভিনেতা রণবীর সিং। সাধারণত বিরাট-আনুশকার মধ্যে ঝগড়ার খবর খুব একটা শোনা যায় না। তাই বলে তাদের সম্পর্ক ম্যাড়ম্যাড়েও বলা চলে না।

জানা গেছে, একবার পুরুষদের ম্যাগাজিনের কভার পেজে ছোট পোশাকে ছবি বেরোয় আনুশকার। তা দেখে ক্ষিপ্ত বিরাট বলি ললনার (তখনকার প্রেমিকা) সঙ্গে ঝগড়া জুড়ে দেন। আর তা চরম আকার নেয়।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া।

Advertisement

বিরাট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম