Logo
Logo
×

Advertisement

খেলা

তাসকিনের জন্মদিনে সেরা উপহার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৯:৪৯ পিএম

তাসকিনের জন্মদিনে সেরা উপহার

তাসকিন আহমেদ। ফাইল ছবি

Advertisement

ডান-হাতি পেসার তাসকিন আহমেদ ২৫-এ পা দিলেন। শুক্রবার ৩ এপ্রিল ছিল জাতীয় দলে এ অনিয়মিত পেসারের জন্মদিন। এ উপলক্ষ্যে তাসকিন তার বাবাকে আগেই বলে রেখেছিলেন যেন ভাড়াটিয়াদের এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করে দেয়া হয়।

শুক্রবার তাসকিন বলেছেন, সময়টা ভালো যাচ্ছে না। এই সময় একে অপরের পাশে থাকাই আমাদের দায়িত্ব। সাধারণ মধ্যবিত্ত অনেক পরিবার নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। কিছু চাইতে পারে না। আমাদের বাড়ি ভাড়া থেকে আব্বু এক লাখ টাকার মতো পান। এবার জন্মদিনের আগে আমি আব্বুকে বললাম, উপহার হিসেবে তিনি যেন এক মাসের বাড়ি ভাড়া না নেন। আব্বুও রাজি হয়ে যান।

তাসকিনের বাবা আবদুর রশিদ বলেন, মানুষের জন্য কিছু করতে পারা অবশ্যই আনন্দের। তাসকিন আমার খুব আদরের একমাত্র ছেলে। কিছু চাইলে না করতে পারি না। তার প্রস্তাব আমার খুব পছন্দ হয়েছে। ভাড়াটেদের এক মাসের বাড়ি ভাড়া ছেড়ে দিয়েছি। সে জন্মদিনের উপহার হিসেবে এটাই চেয়েছিল আমার কাছে।

প্রসঙ্গত, মোহাম্মদপুরে অ্যাপার্টমেন্ট কিনেছেন তাসকিন। বিয়ের পর সেখানেই থাকেন তিনি। তাসকিনের বাবার মোহাম্মদপুর জাকির হোসেন রোডে এবং বসিলায় দুটি বাড়ি। ভাড়া থাকে ১১টি মধ্যবিত্ত পরিবার।

Advertisement

তাসকিন

Advertisement

আরও পড়ুন

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম