রাহুল দ্রাবিড় আমাকে বাচ্চা ছেলে মনে করত: সোয়ান
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:০৬ পিএম
গ্রেম সোয়ান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের সাবেক তারকা স্পিনার গ্রেম সোয়ান বলেছেন, রাহুল দ্রাবিড় আমার কাছে ছিল আতঙ্কের মতো। সে ছিল অবিশ্বাস্য এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমার জীবনে ওর চেয়ে ভালো ব্যাটসম্যান দেখিনি। কাউন্টি ক্রিকেটে আমি ওর বিপক্ষে অনেকবার বল করেছি কিন্তু কখনও আউটই করতে পারিনি। দ্রাবিড় আমাকে ১১ বছর বয়সী বাচ্চা স্পিনার মনে করত।
ইংল্যান্ডের হয়ে ৬০টি টেস্ট, ৭৯টি ওয়ানডে আর ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪১০ উইকেট শিকার করেন অফ স্পিনার গ্রেম সোয়ান।
ইংল্যান্ডের হয়ে ৬০ টেস্টে ২৫৫ উইকেট শিকার করা ৪১ বছর বয়সী এ সাবেক তারকা স্পিনারের অভিষেক হয় ২০০৮ সালে চেন্নাইয়ে। অভিষেক টেস্টে একই ওভারে গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়ের উইকেট শিকার করেছিলেন গ্রেম সোয়ান।
সেই ঘটনার কথা স্মরণ করে ইংলিশ অফস্পিনার বলেন, সত্যি বলতে ওই ডেলিভারিটা একটা অসাধারণ ছিল। তবে সাধারণত ওই বলে দ্রাবিড়ের আউট হওয়ার কথা নয়।
