Logo
Logo
×

Advertisement

খেলা

রোজা রেখে ফিটনেস ট্রেনিংয়ে মুশফিক (ভিডিও)

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৩:২৩ পিএম

রোজা রেখে ফিটনেস ট্রেনিংয়ে মুশফিক (ভিডিও)

Advertisement

করোনাভাইরাসের কারণে ব্যাট-বল তুলে ঘরবন্দি হয়ে আছেন ক্রিকেটাররা। অনুশীলন দূরের কথা ফিটনেস ট্রেনিংও করা হচ্ছে না তাদের।

তবে নিজের শোবারঘরকে ছোটখাটো জিম বানিয়ে সপ্তাহের সাত দিনই ব্যায়াম করে ফিটনেস ধরে রাখার লড়াই করে যাচ্ছেন জাতীয় দলের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহীম।

পবিত্র রমজান মাসেও নিয়ম ভাঙছেন না তিনি। রোজা রেখেই ব্যায়াম চালিয়ে যাচ্ছেন তিনি।

বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই জানালেন মুশফিক।

ফেসবুকে নিজের এ ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে মুশফিক লিখেছেন– ‘রোজা রাখা কোনো অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ্! রোজা রাখুন এবং পরিশ্রম করুন। সবাই নিরাপদ থাকুন, ঘরে থাকুন এবং একে অন্যের জন্য দোয়া করুন।’

ঘরে মুশফিকের ফিটনেস ট্রেনিংয়ের ভিডিওটি দেখুন–  

 

 

Advertisement

রোজা মুশফিক ফিটনেস

Advertisement

আরও পড়ুন

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন স্টার্ক

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন স্টার্ক

আর্জেন্টাইন তরুণের জাদুতে ইউনাইটেডের বিপক্ষে কোমোর রূপকথার জয়

আর্জেন্টাইন তরুণের জাদুতে ইউনাইটেডের বিপক্ষে কোমোর রূপকথার জয়

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে

আজকের খেলা: ২২ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২২ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম