Logo
Logo
×

Advertisement

খেলা

করোনায় মুক্ত ভারতীয় ম্যাচ ফিক্সার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৫:৩৭ পিএম

করোনায় মুক্ত ভারতীয় ম্যাচ ফিক্সার

ভারতীয় জুয়াড়ি সঞ্জীব চাওলা। ছবি: সংগৃহীত

Advertisement

করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে ২ লাখ টাকা জরিমানা এবং আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ না করার শর্তে জামিন পেলেন ভারতীয় ম্যাচ ফিক্সিার সঞ্জীব চাওলা।

এখন থেকে ঠিক ২০ বছর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক হ্যানসি ক্রোনিয়েকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব।

সেই বছরের ৭ এপ্রিল হ্যানসি ক্রোনিয়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের  অভিযোগে মামলা করে দিল্লির পুলিশ। এক মাসের ব্যবধানেই জিজ্ঞাসাবাদে ফিক্সিংয়ের কথা স্বীকার করেন ক্রোনিয়ে।

তিনি জানিয়েছিলেন, সঞ্জীব চাওলা তাকে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ক্রোনিয়ের স্বীকারোক্তির পর থেকেই ম্যাচ গড়াপেটার তদন্ত শুরু হয়। কিন্তু দুই বছর পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ক্রোনিয়ে। সেই সময় সুযোগ বুঝে ভারত ছেড়ে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নেন সঞ্জীব চাওলা। সেখানেই নাগরিকত্ব নিয়ে এতদিন ছিলেন তিনি।

২০১৩ সালে সঞ্জীবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দিল্লির পুলিশ। এরপর থেকেই লন্ডনের আদালতে এই জুয়াড়িকে ফেরানোর মামলা চলছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই মামলায় জয়লাভ করে তাকে দেশে ফেরায় ভারত। কিন্তু তিন মাসের ব্যবধানে করোনার করুণ মুহূর্তে জামিন দেয়া হলো সঞ্জীব চাওলাকে।

সূত্র: আজকাল

Advertisement

ক্রিকেট ভারতীয় ম্যাচ ফিক্সার

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম