Logo
Logo
×

Advertisement

খেলা

করোনায় ঘুরতে গিয়ে বিতর্কে মেসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৫:৩৪ পিএম

করোনায় ঘুরতে গিয়ে বিতর্কে মেসি

Advertisement

মহামারী করোনাভাইরাসের মধ্যে কাতালোনিয়া সরকারের পরামর্শ উপেক্ষা করে সপরিবারে বেড়াতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বার্সেলোনার তারকা দুই ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

স্পেনে করোনা সংক্রমণ কিছুটা কমলেও কাতালোনিয়ার বেশ কিছু অঞ্চলে ফের করোনা ছড়িয়েছে। ছোঁয়াচে এ ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু বার্সেলোনার দুই তারকা ফুটবলার তা অমান্য করেই ইবিজায় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন।

স্পেনের পূর্ব উপকূলে ভূমধ্যসাগরের দ্বীপ ইবিজা শহরের বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন ছবি ভাইরাল হতেই বিতর্কে জড়িয়ে যান মেসি।

শুধু মেসিই নন, বার্সেলোনায় তার সতীর্থ লুইস সুয়ারেজও পরিবার নিয়ে ইবিজায় অবসর কাটাতে গেছেন। 

ইবিজার সুইমিং পুলে গোসল করার বেশ কিছু ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে ১৬০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে বার্সা তারকার। ছবি পোস্ট করে মেসি লেখেন- উষ্ণ অভ্যর্থনার জন্য হোটেল সভিভে আমাদের বন্ধুদের ধন্যবাদ। আমাদের একটা দারুণ দিন ছিল।

Advertisement

করোনায় ঘুরতে গিয়ে বিতর্কে মেসি

Advertisement

আরও পড়ুন

মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে

মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে

‘আমাকে শাস্তি দেওয়া হোক’, বললেন রোনালদো

‘আমাকে শাস্তি দেওয়া হোক’, বললেন রোনালদো

আজকের খেলা: ৭ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ৭ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ের দিনে বিস্ফোরক বিবৃতি রোনালদোর

মেসির বিদায়ের দিনে বিস্ফোরক বিবৃতি রোনালদোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম