Logo
Logo
×

Advertisement

খেলা

অনন্য উচ্চতায় কেমার রোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৮:৩২ পিএম

অনন্য উচ্চতায় কেমার রোচ

Advertisement

ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের চার উইকেট শিকারের মধ্য দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন কেমার রোচ। ক্যারিবীয় এই পেসারের গতির মুখে পড়েও প্রথম ইনিংসে ৩৬৯ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড।

ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও জোফরা আর্চারের উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের নবম বোলার হিসেবে টেস্টে দুইশ' উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন কেমার রোচ।

২০০৯ সালের জুলাই থেকে জাতীয় দলের হয়ে ৫৯তম টেস্টে অংশ নিয়ে ২০১ উইকেট শিকার করেছেন রোচ। তার আগে কোর্টনি ওয়ালস (৫১৯), স্যার কার্টলি অ্যামব্রোস (৪০৫), ম্যালকম মার্শাল (৩৭৬), ল্যান্স গিভস (৩০৯), জোল ক্রেমার (২৫৯), মাইকেল হোল্ডিং (২৪৯), গ্যারি সোবার্স (২৩৫) ও অ্যান্ডি রবার্টস (২০২) উইকেট শিকার করেন।

আর মাত্র দুই উইকেট শিকার করলেই ক্যারিবীয় সাবেক তারকা পেসার অ্যান্ডি রবার্টসকে ছাড়িয়ে যাবেন কেমার রোচ। হয়তো ইংল্যান্ডের বিপক্ষে চলমান ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসেই অ্যান্ডি রবার্টসকে ছাড়িয়ে যেতে পারেন ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার।

Advertisement

কেমার রোচ অনন্য উচ্চতায়

Advertisement

আরও পড়ুন

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

কোহলির চোখে সেরা যারা

কোহলির চোখে সেরা যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম