Logo
Logo
×

Advertisement

খেলা

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ বাতিল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১০:৫০ পিএম

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ বাতিল

Advertisement

মহামারী করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেল জিম্বাবুয়ে-আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। করোনার এই কঠিন পরিস্থিতির কথা চিন্তা করেই সিরিজ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

এ মাসেই আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু সেখানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সিরিজটি বাতিল করার সিদ্ধান্তের কথা শনিবার আনুষ্ঠানিকভাবে জানায় জিম্বাবুয়ে। 

জেডসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানান, সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে সিরিজটি আয়োজন করতে সরকারের কাছে আবেদন করেছিল বোর্ড। কিন্তু মহামারীতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অনুমতি দেয়া হয়নি। 

ক্রিকেট বোর্ডের পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপের অভিযোগে গত বছরের জুলাইয়ে স্থগিত করা হয়েছিল জিম্বাবুয়ের সদস্যপদ। তিন মাস পর অবশ্য তা ফিরে পায় দেশটি। সেই ধাক্কার পর এ বছর ব্যস্ততায় কাটার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাসের ছোবলে তা আর হল না। 

এ মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। জুনেই তা বাতিল হয়, ১৭ বছর পর এ মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ের সেই সফরটিও স্থগিত হয়।
 

Advertisement

জিম্বাবুয়ে আফগানিস্তান সিরিজ বাতিল

Advertisement

আরও পড়ুন

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

নাইটক্লাব কাণ্ডে খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

নাইটক্লাব কাণ্ডে খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম