Logo
Logo
×

Advertisement

খেলা

করোনা আক্রান্ত দুই হকি খেলোয়াড়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১০:৫২ পিএম

করোনা আক্রান্ত দুই হকি খেলোয়াড়

Advertisement

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অনূর্ধ্ব-২১ হকি দলের দুই খেলোয়াড়। শনিবার অনূর্ধ্ব-২১ হকি দলের ১৬ জন খেলোয়াড় ক্যাম্পে রিপোর্ট করে করোনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে বিকেএসপির রাকিবুল হাসান এবং ওবায়দুর রহমানের রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ। 

তিনি বলেন, রিপোর্ট হাতে না পেলেও আমরা জানতে পেরেছি এই দুইজনের ফল পজিটিভ এসেছে। তাদের আমরা কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করব। বাকিরা যথারীতি ফিটনেস ক্যাম্প করবে। 

তিনি আরও বলেছেন, আপাতত কোনো টুর্নামেন্টে খেলা আমাদের লক্ষ্য নয়। সার্ভিসেস দলের খেলোয়াড়রা অনুশীলনের মধ্যেই রয়েছে। তাই সভাপতির ইচ্ছায় আমরা জেলা ও বিকেএসপির খেলোয়াড়দের ফিটনেস লেভেল বাড়াতে চাই।

আগের দিন রিপোর্ট করলেও রোববার শাহীন হলে আনুষ্ঠানিকভাবে হকির ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। বিমানবাহিনীর প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ আদেল উপস্থিত ছিলেন।

Advertisement

করোনা আক্রান্ত হকি খেলোয়াড়

Advertisement

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম