Logo
Logo
×

Advertisement

খেলা

দেশসেরা আম্পায়ার নাদির শাহ আর নেই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩ পিএম

দেশসেরা আম্পায়ার নাদির শাহ আর নেই

Advertisement

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের সেরা আম্পায়ার নাদির শাহ।

রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান নাদির শাহ (ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।  তার বয়স হয়েছিল ৫৭ বছর।  

নাদির শাহ আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন নাদির শাহ। গত দুই বছর ধরে এই দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি।  বেশ কয়েকবার দেশের বাইরে গিয়ে চিকিৎসাও নেন। কিন্তু সুস্থ হননি। 

গত কয়েক দিন আগে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে স্বাস্থ্যের এতটাই অবনতি ঘটে যে, তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়। 

ঢাকা লিগে দুই দশকের বেশি সময় খেলেছেন নাদির শাহ। আবাহনী, মোহামেডান, বিমান, ব্রাদার্স ইউনিয়ন, সূর্যতরুণ, আজাদ বয়েজ, ধানমন্ডি ও কলাবাগান ক্লাবের হয়ে খেলেছেন নিয়মিত।

দুর্দান্ত লেগ স্পিনার ছিলেন। ব্যাটিংও পারতেন টুকটাক। 

ক্রিকেটকে ভালোবেসে অবসরে গিয়েও ২২ গজের মাঠ ছাড়েননি। আম্পায়ারিং শুরু করেন। একসময় হয়ে উঠেন দেশের এক নম্বর আম্পায়ার। 

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের পর ২০০৬ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে অভিষেক হয় নাদির শাহের।

সব মিলিয়ে ৪০ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ তিনি পরিচালনা করেন মাঠে দাঁড়িয়ে। টিভি আম্পায়ার হিসেবে কাজ করেন ৬ টেস্ট ও ২৩ ওয়ানডেতে। এ ছাড়া ৭৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১২৭টি লিস্ট ‘এ’ ম্যাচে আম্পায়ারিং করেন তিনি।

শেষবার তাকে আম্পায়ার হিসেবে মাঠে দেখা গেছে ২০১৯ সালের অক্টোবরে, মিরপুরে জাতীয় লিগের ম্যাচে। এর পর থেকে অসুস্থ হয়ে পড়েন।

Advertisement

আম্পায়ার নাদির শাহ

Advertisement

আরও পড়ুন

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম