Logo
Logo
×

Advertisement

খেলা

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৮ পিএম

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

Advertisement

অপেক্ষার পালা শেষ হলো। এহসান মানি যুগের অবসান ঘটল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ রাজা।

সোমবার লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বিশেষ সভায় পাক দলের সাবেক অধিনায়ককে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পিসিবির প্রধান নির্বাচিত হলেন তিনি। 

এর আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে রমিজ রাজাকে পিসিবির বোর্ড অব গভর্নর হিসেবে মনোনীত করা হয়। এর পরবর্তী ধাপই মূলত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া।

সেই প্রক্রিয়া অনুসরণ করেই  চেয়ারম্যান হলেন রমিজ। 

দীর্ঘ তিন বছর ধরে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এহসান মানি। গত ২৬ আগস্ট  পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় সাবেক এ পাকিস্তানি বোলারের।

এরপরই এক সময়ের সতীর্থ রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করার প্রস্তাব দেন ইমরান খান।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান

Advertisement

রমিজ রাজা পিসিবি চেয়ারম্যান

Advertisement

আরও পড়ুন

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম