নিউজিল্যান্ডকে কটাক্ষ করে পাকিস্তানের পক্ষে গেইলের টুইট, তোলপাড় ক্রিকেটবিশ্ব
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
১৮ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েও খেলতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক দেড় ঘণ্টা আগে নিরাপত্তা হুমকি মনে করে হঠাৎ করেই সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।
সফরে রাওয়ালপিন্ডি ও লাহোরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের।
ভারতের এক পত্রিকার মাসখানেক আগের পুরনো খবরে ভয় পেয়ে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড— এমনটিই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
বিশ্লেষকদের মতে, কিউইদের এমন কাণ্ডে পাকিস্তানের ক্রিকেট যেন ৬-৭ বছর পেছনে ফিরে গেছে। ফের নিরাপত্তা ইস্যুতে শঙ্কার মুখে পড়েছে আয়োজক হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ।
এদিকে বাবর আজমদের এমন কঠিন সময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল।
পাকিস্তানের পক্ষে টুইট করেছেন তিনি, যা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের হৃদয় কেড়ে নিয়েছেন।
শনিবার এক টুইটবার্তায় গেইল লিখেছেন— ‘আমি কালই পাকিস্তান যাচ্ছি। আমার সঙ্গে কে যাচ্ছে?’
গেইলের এই এক লাইনের টুইট হু হু করে ছড়িয়ে পড়ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায়।
গেইলের টুইটটি পাকিস্তানের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে এখন। নেটিজেনদের মতে, ছোট্ট এই টুইটে নিউজিল্যান্ডকে ‘উচিত শিক্ষা’ দিয়েছেন গেইল।
গেইলের টুইটে রিটুইট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। দেশটির ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টরাও অংশ নিয়েছেন। টুইটটি গোটা ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।
রিটুইটে অভিজ্ঞ পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন— তোমাকে স্বাগতম গেইল। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। পাকিস্তানের পক্ষ থেকে তোমাকে জানাই ভালোবাসা।
পাক পেসার মোহাম্মদ আমির লিখেছেন— দেখা হবে কিংবদন্তি।
I’m going to Pakistan tomorrow, who coming with me? ???
— Chris Gayle (@henrygayle) September 18, 2021
Welcome @henrygayle ❤️ U r a true Champion ?? loads of love from Pakistan https://t.co/Dbe2iUAWEA
— Mohammad Hafeez (@MHafeez22) September 18, 2021
সত্যি সত্যি গেইল পাকিস্তানে যাচ্ছেন? এমন প্রশ্নও উঠেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এমন টুইট করে গেইল নিরাপত্তার অজুহাত তুলে নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করার সিদ্ধান্তের কটাক্ষ করলেন। ক্রিকেটের ভেন্যু হিসেবে পাকিস্তানকে নিরাপদ প্রমাণ করার প্রয়াস নিয়েছেন গেইল।
