চেয়ারে বসে চট্টগ্রাম টেস্ট দেখতে পারবেন দর্শকরা?
Advertisement
মজুমদার নাজিম উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৯:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
করোনার কারণে প্রায় দুই বছর পর দর্শক ফিরছে স্টেডিয়ামে। সাগরপারের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্টেডিয়ামটির সবুজ আউটফিল্ড দৃষ্টিনন্দন হলেও গ্যালারি ছন্নছাড়া।
১৮ হাজার চেয়ারের প্রায় অর্ধেকই নেই। যেগুলো আছে সেগুলোর অধিকাংশ ভাঙাচোরা। সংশ্লিষ্টরা জানান, ১২ হাজার নতুন চেয়ার বসানোর প্রক্রিয়া চলছে।
সরেজমিন দেখা যায়, গ্যালারির অনেকাংশেই চেয়ার নেই। নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো কয়েক বছর আগে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন চেয়ার আর বসানো হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল যুগান্তর জানান, গ্যালারির ১৮ হাজার চেয়ারের ১২ হাজারই নতুন করে লাগাতে হবে। নতুন চেয়ার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আগে অবশ্য নতুন চেয়ার লাগানো সম্ভব হবে না। আশা করছি, পরের সিরিজে দর্শকরা নতুন চেয়ার পাবেন।
