Logo
Logo
×

Advertisement

খেলা

লিটনকে পাকিস্তানি ক্রিকেটারদের অভিনন্দন, হাসান আলীর ‘কোলাকুলি’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৫:১২ পিএম

লিটনকে পাকিস্তানি ক্রিকেটারদের অভিনন্দন, হাসান আলীর ‘কোলাকুলি’

Advertisement

বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন দাসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের তরুণ তারকা পেসার হাসান আলী অন্যদের চেয়ে একটু বেশি সৌজন্যতা দেখিয়েছেন লিটনকে।

প্রথম দিনের খেলা শেষে লিটন যখন ১১৩ রানে অপরাজিত থেকে মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন তখন পাকিস্তানের ক্রিকেটাররা সেঞ্চুরিয়ান লিটনকে অভিনন্দন জানান। হাসান আলী এসে লিটনের সঙ্গে কোলাকুলি করেন। 

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে চলমান টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল।  হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফের গতি আর সাজিদ খানের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে দলীয় ৪৯ রানেই একের পর এক সাজঘরে ফেরেন সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত। 

এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস।  পঞ্চম উইকেটে তারা ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো অবস্থানে রেখে প্রথম দিনের খেলা শেষ করেন।  

পাকিস্তানের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিং করে ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়ে যান লিটন। প্রথম দিনে ২২৫ বল খেলে ১১টি চার ও এক ছক্কায় ১১৩ রান করে অপরাজিত আছেন লিটন। ১৯০ বল খেলে ১০টি চারের সাহায্যে ৮২ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মুশফিকু রহিম। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৮৫ ওভারে ২৫৩/৪ (লিটন দাস ১১৩*, মুশফিকুর রহিম ৮২*, সাদমান ইসলাম ১৪, সাইফ হাসান ১৪, নাজমুল হোসেন শান্ত ১৪, মুমিনুল হক ৬)।

Advertisement

বাংলাদেশ পাকিস্তান চট্টগ্রাম টেস্ট

Advertisement

আরও পড়ুন

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম